
এমন শহরে বাস করি আমি
যেখানে পথশিশুদের খেলনা
মায়ের সতীত্ব বিলোপের সাক্ষী বেলুন...
যেখানে কাক বাসা বাঁধে পলিথিন আর পি.ভি.সি পাইপ দিয়ে
যেখানে আকাশ আটকা পরে আছে পিকচার টিউবে...
যেখানে স্রোতের দেখা মেলে
শুধু বেসিনে...নালাতেও নয়...নদীতে তো নয়ই...
I wake up from my dreams 
