skip to main |
skip to sidebar
তারপর...অনন্তকাল ধরে...
তুমি থাকবে আমার আলিঙ্গনে...
তোমার ঠোঁটের মাঝে ঠাঁই খুজে নেবে আমার ঠোঁট জোড়া...
তোমার চোখের মাঝে খুঁজে নেব অনন্ত মহাকাল...
আমার ক্ষুদ্র হৃদয় নাচবে তোমার হৃদয়ের তালে...
আমার ভালোবাসার স্রোত
খেলবে তোমার তটে...
দু'টি হৃদয়ে স্পন্দিত হবে একই অনূভুতি...
"ভালোবাসি...ভালোবাসি..."

জ্যোৎস্না রাতে হাঁটছি একা
নিঃসঙ্গ এক পথের বুকে...
ছিলাম ভালো, আত্মভোলা
হাঁটছিলাম নিজের সুখে।
হঠাৎ দেখি চাঁদের আলোয়,
আমার ছায়ার পাশে পাশে,
কেউ ছিল না আশে পাশে...
তবুও কারো পড়লো ছায়া।
দেখি আমি, আমার ছায়া...
অকারণে, অচেনা সুখে
হাতটি নিল ঐ ছায়াটির...
সুখ খুঁজলো ছায়ার বুকে।
ছায়ার মায়া আমার হৃদয়
দোলালো যে আপন মনে
মহাসুখে আমার ছায়া
কইলো কথা ছায়ার সনে...
কবি হওয়ার বাসনাতে,
হাঁটছিলাম জোছনাতে,
হৃদয়হীনা, ছিলে না তো...
ছিলে না তো আমার সাথে...
শুধু...তোমার ছায়া-আমার ছায়া
খেলেছিল সেই সে রাতে...
najuk dil...
tute fute sapna...
tej dour vag chalte huye jindegiyon se...nata jorne ki gustakhi kar baythta hay...dukha dil aur vi dukha hota hay..
sapna vi kahin tukro ho jata hay..lekin kabhi kabhi tor ne ki dukh
lakho nata jour ne ki sukhse behtar hota hay..
অদ্ভুত তন্দ্রা মাঝে...
মেঘ গুনে গুনে...
অনেক বেলা হলো...
অনেক কথা বলা হলো...
তবুও কিছু কথা বলা হলো না...
রাত্রি গড়িয়ে সকাল দুপুর...
হাতে প্রিয়ার রুপোর নুপুর...
......একলা বসে ভাবি...
আমার শিশির ভেজা ঘাস ...ছোঁওয়া হলো না...
তপ্ত রৌদ্দুরের রাজপথে
শুধু একলা চলাই হলো...
তবু...স্বপ্ন দেখতে ভালবাসি...
শিশির ছোঁওয়া না হোক আমার...
জানি বৃষ্টি ভেজাবে আমায়...অকাল বর্ষণে...
জানি এখনও ক্ষুদ্র হৃদয়টা...
নেচে চলেছে জীবনের সুরে সুরে...
তাই নৃত্য-নাট্য ভংগের আগেও
বলে উঠতে পারি..."তোমায় ভালবাসি..."
নারী ...
তোমার রুপ এসে থামে আজ
সৌন্দর্য সাবানের মোড়কে...
পুরুষ...
তোমার পৌরুষের ধার
আজ শুধুই ক্ষুর আর শেভিং ক্রীমের বিজ্ঞাপনে...
যুগল...
তোমাদের ভালবাসা
কনডমের বিজ্ঞাপনের পুঁজি...
তোমাদের নর সন্তান...
ডিটারজেন্ট আর পুষ্টি পানীয়ের মডেল...
তোমাদের নারী সন্তান...
শুধুই লোশন...ক্রীম আর স্যানিটারী ন্যাপকিনের দখলে...
বৃদ্ধ-বৃদ্ধারাও ফ্যালনা নন...
ইন্সুর্যান্স আর ডেভেলপারদের বিজ্ঞাপনে
ব্যাপক কাটতি তাদের...
পুঁজিবাদের হাটে বিক্রী হয়ে যাই...
জ্ঞাতে...অজ্ঞাতে...
মনকে কখনও বা প্রবোধ দিয়ে বলি...
"ভালই দাম পেলাম..."