Sunday, November 16, 2008

pukur parer olos dupur


amay ekta olos dupur dibi?
joler dhare toke niye bose thakbo...
amar dukkho-gulo tui ki tule nibi?
ami dukkho-vule gaan gaite thakbo..

ghat-a bose pa dobabo jole..
hothat kore tor beni debo khule ..
halka kore tui tokhon pithe
ekti guto dibi kopot raag-a..?

megh gulo sob haway veshe veshe
chole jabe durer kono deshe..
tader mone amader khunsuti
bristi hoye porbe obosheshe..

joler majher chhotto kono puti
marbe hothat ghate-r pane uki..
obak chokhe tomay dekha seshe
ghai tule fer jol-a jabe luki..

olos dupur goriye bikel hobe..
tor kole amar matha rekhe..
ami jabo shukher jogot luti...

Monday, November 10, 2008

Sunday, November 09, 2008

পথশিশু


প্রতি বেলা ঘুম থেকে উঠে বুঝি...
আমি বাঁচতে জন্মিনি...
রুগ্নদেহের প্রতিটি রক্তকণিকায়
তবু বাঁচার আকুতি।

গরম ভাতের মাড়ে লোম খসে যাওয়া
কোন এক কুকুরের সাথে চলে প্রাতঃরাশ সংগ্রহের লড়াই...
গাড়ির হর্ণ শুনে শুনে বোবা হয় কাক...
আর আমি পথ ভোলা পথ হারাই।

ছেঁড়া পলিথিন-
ঘোর বর্ষায় আমার ছাতি;
ছোট্ট নুড়ি,
আধখানি মার্বেল আর
নাটাই ছিঁড়ে যাওয়া ঘুড়ি
আমার খেলার সাথি...

পরের মুখে খুঁজি প্রিয়মুখ...
কোথাও নেই কেউ...
তাই ক্ষুদ্র আমার এই বিশাল পৃথিবী...

Thursday, November 06, 2008

পথহারা...

অনেকখানি পথ চলার শেষে
অশ্রু যখন ঘামের সাথে মেশে...
বৃষ্টি নামে হঠাৎ আকাশ ভেঙ্গে...
রূপোলি ধারা পাতার ফাঁকে ফাঁকে।

মনের ক্লান্তি পায়ের বেড়ি সাজে...
মনের দুঃখ মনের মাঝেই বাজে...
আকাশ কেন কাঁদছে শুধু শুধু...
সবই বুঝি...তবু কিছুই বুঝি না যে।

একা পথে একা একা হাঁটি...
কষ্ট আমার বুকে পুষে রাখি...
অবাক চোখে নামি কিসের খোঁজে-
পথহারা আমি অচেনা এক দেশে...

খোকার সুখ


মা বলেছেন, "উঠ্ রে খোকা...
জলদি নেয়ে নে...
সানকি ভরা পান্তা আছে...
জলদি খেয়ে নে..."

খোকার চোখের ঘুমটি পালায়
শুনে মায়ের হাঁক...
বেলা হলেও পেটের ভিতর
দেয় নি খিদেয় ডাক।

অলস পায়ে গুটি গুটি
পুকুর পাড়ে যায়,
চুপটি বসে জলের পানে
চোখদু'টি বুলায়।

জলের উপর রোদের খেলা
সবে হল শুরু,
জলের মাঝে পুটির ছানা
দুষ্টুমির গুরু!

বাঁশঝারেতে ডেকে উঠে
অচিন কোন পাখি,
কচুর পাতা কচি হলো
রবির কিরণ মাখি।

সময় ভুলে লক্ষীছেলে
হাঁটুতে মাথা গুঁজে-
প্রকৃতিতে সবটুকু সুখ
হঠাৎ নিল খুঁজে...

অতিরিক্ত আক্রমণ... সুখের...


অতিরিক্ত সুখের আক্রমণে...
ধরাশায়ী আমি...
বেশ-তো ছিলাম...পরিশ্রান্ত...ক্লান্ত...বিষণ্ণ...
আমাকে সুখ ছুয়ে দিল কেন?
জানালার কাঁচ ভিজে ভিজে যায়...
ইলশে-গুরিতে...

দূরের রাস্তায়...
ফ্লুরসেন্ট, LED আর ডায়োড ছুঁয়ে ছুঁয়ে...
প্রজাপতি স্বপ্নরা ভাসে...